ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় এক্সাভেটর দিয়ে মাটি কাটার দায়ে ১০ হাজার টাকা জরিমানা

কলাপাড়ায়   অবৈধভাবে  নদীর পার  থেকে এক্সাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে মো. রাজন শেখ  (৩৫) নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার রাত ৯ টায় (২৩ মার্চ)  উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন ব্রিক ফিল্ড  এলাকার  অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। কলাপাড়া  উপজেলা সহকারি  কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


ইয়াসীন সাদেক জানান, অবৈধভাবে বিনা অনুমতিতে নদীর পাড় থেকে  এক্সাভেটর মাধ্যমে মাটি কাটার অপরাধে   এক্সাভেটর ড্রাইভার মো.রাজন শেখকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ (ঙ) ১৫ ধারায়  ১০ হাজার টাকা অর্থদণ্ড। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে জরিমানা টাকা  তাৎক্ষণিক দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।  সরকারী সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জাজান।

ads
ads
ads

Our Facebook Page

↑